জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) অনার্স ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকার ফল আগামী বুধবার (১ সেপ্টেম্বর) অথবা বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফল তৈরির কাজ শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ভর্তি কমিটির এক সদস্য জানান, আমাদের ফল তৈরির কাজ শেষ হয়েছে। এখন ফল পুনরায় চেক করা হচ্ছে। আশা করছি আগামী বুধবার (১ সেপ্টেম্বর) ফল প্রকাশ করা হবে। তবে কোনো কারণে সেদিন রেজাল্ট প্রকাশ করা না গেলে পরেরদিন বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ফল প্রকাশ করা হবে।
রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিভাবে দেখব- 👉
অনার্স ভর্তির ফলাফল এসএমএসের মাধ্যমে এবং এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে থেকে পাওয়া যাবে। অনার্স ভর্তির মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছ কোন প্রার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
জানা গেছে, এবারও এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ইতোমধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ হয়েছে। ফলাফলে কোনো ত্রুটি আছে কিনা সেটি চেক করার কাজ চলছে। এটি শেষ হলেই ফল প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, গত ২৮ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়। প্রথমে আবেদনের সময় ১৪ আগস্ট বলা হলেও পরে সেটি বৃদ্ধি করে ১৮ আগস্ট করা হয়। ১৯ আগস্ট পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন ফি জমা দিতে পেরেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা রয়েছে।




0 মন্তব্যসমূহ