আমার চোখে শাহরুখ খান
আমি সবে 23 বছরে পা দিলাম। জীবনে যে বড় কিছু অর্জন করে ফেলেছি তাও নই। জীবনে যা চেয়েছি তার 10% ই পেয়েছি কিনা সন্দেহ আছে। কারণ ছোট থেকে আমার স্বপ্নটাই ছিল অনেক বেশি। যত দিন গেছে তত স্বপ্ন পূরনের আশা/সম্ভবনা কমতে চলেছে। যাইহোক ছোট বেলা থেকে BTV তে বাংলা সিনেমা দেখতাম। আর বড় হয়ে তাদের মতো হওয়ার স্বপ্ন দেখাতাম। যখন বয়স 15+ হবে তখন থেকে হয়তো হিন্দি সিনেমার সাথে পরিচিত হতে থাকা। সুন্দরী সুন্দরী নায়কা, অর্ধেক অর্ধেক কাপড়, ভালো অ্যাকশন দেখে আস্তে আস্তে হিন্দি সিনেমার উপর আগ্রহ উঠে তুঙ্গে। এখন তো প্রতিদিন 1/2 হিন্দি সিনেমা না দেখলে দিন ভালো যায় না। বাংলা সিনেমা গত 4/5 বছরে 1 টার মতো দেখেছিলাম (নাম : সুড়ঙ্গ)। শাহরুখ খানকে কে প্রথম দিকে ভালো চিনতাম বা তার সিনেমা বারবার দেখতাম না কিন্তু কখনই না। বরঞ্চ এখনো তাকে বেশি একটা ভালো লাগে না, বলতে গেলে ওভার acting লাগে। সত্যিকথা বলতে South movie এর হিন্দি ডাব গুলো বেশি দেখা পড়াতো বা এখনও দেখি। কিন্তু কথা হলো তাহলে শাহরুখ খান নিয়ে লেখার কারণ কি? কারণ হলো শাহরুখ খানের ফ্যান, জনপ্রিয়, অর্থনৈতিক স্বাবলম্বীতা ইত্যাদি। আজ পর্যন্ত শাহরুখ খানের এমন কোন মুভি আমার সামনে পড়িনি যা দেখে আমি আমার ওয়াইফাই/এমবির টাকা উশুল বলব। কারণ আমি জীবনে কোন দিন সিনেমা হলে যায়নি। আর ছোট্ট বেলায় বাবা-জামাই মুখে শুনতাম মানুষ নাকি আগে স্কুল পালিয়ে, টাকা জমিয়ে, লুকিয়ে লুকিয়ে সিনেমা হলে যেত সিনেমা দেখতে। কিন্তু জন্মের পর 1/2বার শুনেছি কেউ কেউ নাকি সিনেমা হলে গিয়েছে। আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার পক্ষে নই, কারণ নিজের টাকা খরচ করে পরের নাচানাচি,চুমাচুমি সিনেমা হলে গিয়ে দেখার চেয়ে বাড়ির বসে ওয়াইফাই দিয়ে পাই*সেসি মুভি দেখা উত্তম।
মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে নিয়ে শাহরুখ খানের নাম বার বারই খরচের শীর্ষে থাকে হোক সিনেমা, হোক সমালোচনা, হোক তার ধনীত্ব ইত্যাদি। কোন সময়ে তেমন কোন গুরুত্ব না দিলেও এখন যেন বার বারই তাকে দেখলে অবাক হই। আর ভাবি যে, সৃষ্টিকর্তা একজন মানুষকে চাইলে কত কিছুই দিতে পারে। কখনও দেখি বিভিন্ন বড় বড় অভিনেতারা তাকে অনুসরণ করে, কখনও শুনি তিনি দুবাই Brand Ambassador , তাকে নাকি দুবাই কোন হোটেলে থাকতে টাকা খরচ করা লাগে না, তার ফ্যান নাকি দুনিয়া জুড়ে। মাঝে মধ্যে দেখি শাহরুখ খান হঠাৎ করে বিভিন্ন ফ্যানদের মাঝে উপস্থিত হওয়ার সাথে সাথে ফ্যান আবেগে আপ্লুত হয়ে পড়ে, তিনি কোথাও গেলে হাজার হাজার মানুষ তার দিতে তাকিয়ে থাকে। বিভিন্ন সময় শুনি বিভিন্ন পত্রিকায় তার নাম উপরের পেজে দেওয়া হয়, কখনও তাকে পৃথিবীর শক্তিশালী ব্যক্তিদের তালিকায় স্থান দেওয়া হয়, কখনও তাকে পৃথিবীর সুন্দর তম বা হ্যান্ডসাম ব্যক্তিদের তালিকা সেরা দশে স্থান দেওয়া হয়। যা তার যেকোন Fans/Hates এর জন্য অবাক করা বিষয়। একটা মানুষ কিভাবে তার জীবনে এতকিছু পেতে পারে। সৃষ্টিকর্তা কেন তাকে এতকিছু প্রদান করেছে? আর কেন আমরা তার থেকে এত পিছনে পড়ে আছি?






0 মন্তব্যসমূহ