Ad Code

শোক দিবস-মোঃ আব্দুস সালাম সহকারি শিক্ষক, মিকশিমিল মাধ্যমিক বালিকা বিদ্যালয়

 


শোক দিবস 

 মোঃ আব্দুস সালাম 

 সহকারি শিক্ষক, মিকশিমিল মাধ্যমিক বালিকা বিদ্যালয়

 মোবাঃ 01727-294977

 শোকাবহ স্মৃতিগাঁথা, এক হৃদয় বিদারক দিন,

 জাতির পিতাকে হত্যাকারীদের জানাই মোরা ঘৃণ। 

কলঙ্কের ইতিহাস লেপিছে যারা, এই বাংলার বুকে,

 অশান্তির দাবানল জ্বালিয়েছে তারা, থাকতে দেয়নি সুখে।

 এমন নেতাকে হত্যা করে, কী পেয়েছে আজি? 

 সেই ঘাতকদের উৎখাত করিতে জীবন রাখিলাম বাজি।

 ক’টি তাজা প্রাণ কেড়ে নিয়ে তাদের, মেটেনি মনের স্বাদ,

 একবুক জ্বালা বুকে নিয়ে তাই, জানাই প্রতিবাদ।

 এখনও তারা সোচ্চার রয়েছে এই না সোনার দেশে,

 বীরদর্পে চলেছে তারা, কেউবা ছদ্ম বেশে।

 জাতিতে জাতিতে, রীতিতে নীতিতে ঐক্য এনেছেন যিনি;

 গোটা জাতি আজ দায়ী তার কাছে,রয়েছে সবাই ঋণী।

 বাংলার বুকে সুখ চেয়েছিল তারা, যারাই মুজিব ভক্ত

 অকালে হারিয়েছে জীবন তারা, দিয়েছে তাজা রক্ত।

 স্বাধীনতার ডাকে সাড়া, দিয়েছিল যারা,

 মরে গিয়েও আজি, বেচে আছে তারা। 

 কতই না ঘটেছে সম্ভ্রমহানী, জীবন দিয়েছে বিলিয়ে,

 কালের অতলে হারিয়েছে তা, গিয়েছে সবই মিলিয়ে।

 পরিণত সবে করবো আজিকে, শোককে শক্তিতে,

 দেশ গড়ায় আজি মন দিব সবে, স্বীয় ভক্তিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu