মুজিব মানে
মো: আব্দুস সালাম
সহকারি শিক্ষক, মিকশিমিল মাধ্যমিক বালিকা বিদ্যালয়
মোবাঃ ০১৭২৭-২৯৪৯৭৭
মুজিব মানে, ছোট শিশুর ঘুম ভা গান,
মুজিব মানে, ছোট খোকার অন্ন-বস্ত্র দান।
মুজিব মানে, দেশের পানে মনেতে জমানো ভক্তি,
মুজিব মানে, নব কিশোরের বাহুতে লুকানো শক্তি।
মুজিব মানে, রাখালিয়ার বাঁশের বাঁশি,
মুজিব মানে, কিষাণ বধূর মুক্তা ছড়ানো হাসি।
মুজিব মানে, দেশপ্রেম আর ভালোবাসার গান,
জীবন নিয়ে ছিনিমিনি খেলার হল যে অবসান।
মুজিব মানে, পথের দিশারী, হৃদয়ের ভালবাসা,
যাপিত জীবনের তাপিত হৃদয়ের সেই তো মোদের আশা।
মুজিব মানে, সম্মুখ পানে এগিয়ে যাওয়ার শিক্ষা,
হৃদয়ের জোরে লড়ি মো:রা তাই, চাইনা ক্ষমতার ভিক্ষা।
মুজিব মানে, বসে থাকা নয়, সম্মুখ পানে চলা,
মুজিব মানে, ৭ই মার্চের দীপ্ত দরাজ গলা।
মুজিব মানে, হায়েনার বিরুদ্ধে দারুণ সে পদাঘাত,
মুজিব মানে, বজ্রকণ্ঠ আর তীব্র প্রতিবাদ।
মুজিব মানে, আর কিছু নয়, প্রতিবাদী এক গান,
যে সুরে সুর মিলিয়ে, বাঙালী দিয়েছে প্রাণ।
মুজিব মানে, স্বাধীনতার ডাক,
খান সেনা তাই, হলাে নির্বাক।
মুজিব মানে, মানতে না চাওয়া অন্যের অধীনতা,
মুজিব মানে, একটি যুদ্ধ, একটি স্বাধীনতা।




0 মন্তব্যসমূহ