ঢালিউড সুপারস্টার শাকিব খান গত বছরের নভেম্বর থেকে
রয়েছেন যুক্তরাষ্ট্রে। এই প্রথম দেশ ছেড়ে এতদিন বিদেশে রয়েছেন তিনি। এরই মধ্যে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন কিং খান। এবার দেশে ফেরার পালা।
দেশে ফেরার আগে নিউইয়র্কে থেকে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শাকিব। সেখানেই জানালেন বিয়ের কথা। তিনি বলেন, ‘চলার পথে একান্ত আপন কারও সহযোগিতা সবার প্রয়োজন, তাই পরিবার আমার জন্য পাত্রী খুঁজছে। হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি।’
এদিকে, অপু বিশ্বাস, শবনম বুবলীর পর শাকিবের সঙ্গে চিত্রনায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জন গাঢ় হয়েছে। এ প্রসঙ্গে শাকিবের ভাষ্য, ‘আসলে এসব হচ্ছে স্টারডমের ফসল। বিশ্বের বড় মাপের তারকাদের নিয়ে এমন গসিপ ছড়ানো পুরোনো ট্র্যাডিশন। এসব আমি গায়ে মাখি না। সময় হলেই সবাই দেখতে পায় শাকিব আসলে দেশ ও দেশের চলচ্চিত্রের স্বার্থে সব সময় কাজ করে যাচ্ছে; আরে কাজ করেই তো কূল পাই না, প্রেম করতে যাব কখন।’
এর আগে শাকিব খান বিয়ে করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। একসঙ্গে কাজ করতে গিয়ে তারা প্রেমে পড়েন। এরপর সেটাকে পূর্ণতা দিয়ে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন। তবে ক্যারিয়ারের কথা ভেবে দু’জনেই বিষয়টি গোপন রাখেন। ২০১৭ সালের ১০ এপ্রিল শাকিব-অপুর বিয়ের খবর প্রকাশ্যে আসে। সেদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে ছয় মাসের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে হাজির হন অপু।
ওই ঘটনায় পুরো দেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। শাকিবও স্বীকার করে নেন সব। তবে কিছুদিন পরই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাদের বিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে ছেলে আব্রাম রয়েছেন অপুর কাছে।
আবার অনেক জ্যোতির্ষী ভবিষ্যৎ বাণী করে বলছেন,“ সাকিবের ২য় সংসার ও টিকবে না।”
কেউ কেউ সাকিব খানকে বারো ভাতারি বলে পদ্মভূষন দিয়েছিচ্ছেন।
কেউ কেউ তার বিয়ে কে পশুর বিয়ের সাথে তুলনা করছেন।
উপরোক্ত তথ্যাবলী বিভিন্ন বিশ্বাস্থ সংবাদ মাধ্যম, ফেসবুক, ইউটিউব থেকে সংগৃহীত। তাই উক্ত তথ্য সম্পর্কে কোন প্রকার মতামত থাকলে নিচেয় কমেন্ট করুন, ভালো লাগলে মন্তব্য ও শেয়ার করুন। এ রকম আরও তথ্য পেতে নিয়মিত আমাদের সাইটটি ভিজিট করুন।















0 মন্তব্যসমূহ