Ad Code

রাসুল সাঃ-এর ৭টি অভ্যাস যার উপকারিতা জানলে অবাক হবেন!

 


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

 আপনাকে স্বাগতম

     আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাত টি অভ্যাস জানবো। ইনশাল্লাহ।  মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবনের প্রতিটি  কাজ ক্ষুদ্রতম থেকে বৃহত্তম সমস্তকিছুই গোটা মানবজাতির জন্য আদর্শ ও অনুকরণীয় । তাই তার প্রাত্যহিক জীবনের কার্যাবলী নিয়েও  গবেষণা কম হয়নি পৃথিবীতে। তিনি কখন কী করতেন করতেন এসব কিছুর উত্তর খুঁজেছেন বিজ্ঞানীরা । আর বের করে এনেছেন চমৎকার ফলাফল।  মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশ কিছু অভ্যাস নিয়ে এ যাবৎকাল অনেক গবেষণা হয়েছে। যা বহু বছর ধরে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে প্রমাণিত হয়েছে যে এটা মানব দেহের জন্য উপকারী। সেইরকমই সাতটি অভ্যাস নিয়ে আজ আমরা আলোচনা করবো ।

 


১। সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়াঃ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন । আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রডাক্টিভিটি বেশি থাকে এবং সেইসঙ্গে যারা দ্রুত ঘুম থেকে উঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে।

 


 ২। স্বল্প আহার গ্রহণঃ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন। বহু বছর পরে বিজ্ঞান আজ প্রমান করে যে অল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ।

 


৩। ধীরে ধীরে খাদ্যগ্রহণঃ খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত পাঠানোর জন্য অন্তত 30 মিনিট সময় লাগে। যা বলে যে আপনার পেট পরিপূর্ণ । তাই বিজ্ঞান আজ আমাদেরকে ধীরে ধীরে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

 


৪। পরিবারের সঙ্গে খাবার খাওয়াঃ আমাদের নবী সাল্লাল্লাহু ছাড়লাম সব সময় পরিবারের সবাইকে একসঙ্গে খেতে উৎসাহিত করতেন । আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে মানসিক চাপ কমে যায় অনেকাংশে। 

 


৫। তিন শ্বাসে পানি পানঃ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ শ্বাসে পানি পান করতেন। এটা সুন্নাহ্। আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে পানি পান করা রক্তের ইলেক্ট্রোলাইটগুলোতে মাথা ব্যথা, মাথা ঘোরা এবং ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে।

 


 ৬। রোজাঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে রমজানের সময় রোজা রাখতে বলেছিলেন এবং তিনি রোজা রাখতে নিয়মিত। আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজার ঘোষণা করেছে এবং তারা বলেছে যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সার কোষগুলির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে। 

 


৭। ফিট থাকাঃ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি মানুষকে শারীরিকভাবে ও সুস্থ রাখে ।নামাজ আদায় করাটা ও একটি শারীরিক ব্যায়াম। বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে।

 

         মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে একই সঙ্গে তারা সুন্নতের অনুসরণের পাশাপাশি শারীরিকভাবে সুস্থ ও সবল থাকতে পারবো। আল্লাহ তা'আলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।

 

। আমীন ।

 

 

 

আপনি যদি এরকম CONTENT আরো পেতে চান তাহলে এই সাইটি লাইক দিয়ে নিয়মিত ভিজিট করুন।ধন্যবাদ। যেখানেই থাকুন ভালো থাকুন রাসুল(সাঃ) এর সুন্নাত মেনে চলুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu