একটা বিষয় লক্ষ্য করবেন যে বয়ষ্ক ব্যক্তিদের যে শুধু হার্ট অ্যাটাক হচ্ছে তা কিন্তু নয়। হার্ট অ্যাটাকের লিষ্টে নাম যোগ হচ্ছে অল্প বয়ষ্কদেরও। তবে পুরুষের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের পরিমাণ টা বেশি। গবেষনায় দেখা গেছে হার্ট অ্যাটাকের পেছনে অনেক কারণ রয়েছে। সম্প্রতি এক গভেষনার ফলাফল সবাইকে অবাক করে দিয়েছে।
সেই গবেষনা থেকে গবেষক না দেখেন যে, সুন্দরী নারীদের কারণে পুরুষের হার্ট অ্যাটাক হতে পারে। হাস্যকর বিষয় হলেও গবেষনার ফলাফল এই রকমই দাড়িয়েছে। স্পেনের একদল গবেষক দাবি করেছেন, সুন্দরী নারীদের বা মেয়েদের দেখলে পুরুষের হৃদস্পন্দন বৃদ্ধি পায়। আর সেই হৃদস্পন্দন থেকে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি। তাই যাদের আলুর দোষ আছে তাদের এই এ বিষয়ে সংযত হতে পরামর্শ দিয়েছেন গবেষকরা।
WHO ্ একটি প্রতিবেদনে উক্ত তথ্যটি প্রথম জানানো হয়। উক্ত গবেষনার প্রতিবেদনে স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলেন, সুন্দরী মেয়েরা বা নারীরা পুরুষের দিকে এগিয়ে এলে পুরুষের মানসিক চাপ বাড়তে থাকে। এ মানসিক চাপ তখন বেশি হয় যখন সুন্দরী অপরিচিত মেয়েরা সামনে আসে। কখনো কখনো এই মানসিক চাপ এতটাই মারাত্মক পর্যায়ে পৌছাতে পারে যে তা হার্ট অ্যাটাকে রুপ নিতে পারে।
স্পেনের সেই গবেষকদের দাবি, সুন্দরী দেখলেই বেশিরভাগ পুরুষের যেভাবে বুক ধড়পড় করে তাতে হার্ট অ্যাটাকের আশংঙ্কা বৃদ্ধি পায় অনেকটাই। উক্ত গবেষনার সময়কাল ছিল দীর্ঘ নয় বছর। এরপরই স্পেনের গবেষকরা এই অভিনব সিদ্ধান্তে পৌছেছেন।ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করছেন, তারা ৮৪ জন স্বেচ্ছাসেবক পুরুষের ওপর গভেষণা চালানোর পর দেখেছেন যে সুন্দরী নারীদের নিকট আসার ৫ মিনিটের মধ্যে পুরুষের হৃদস্পন্দন উল্লেখ যোগ্য হারে বৃদ্ধি পায়।
গবেষনায় আরও বলা হয় ওই পাঁচ মিনিটের ভিতর ছেলেদের শরীরের “করটিসল” নামক বিশেষ ধরণের হরমোনের ক্ষরণ অনেক বৃদ্ধি পায়। এই “কটিসল” হরমোনের অত্যধিক নিঃসরণ হৃদযন্ত্রের ক্ষতির ঝুঁকি বৃদ্ধি করে দেয় অনেক অংশে। সেই সঙ্গে বৃদ্ধি পায় ডায়াবেটিস ও বিভিন্ন স্নায়ুবিক সমস্যা। তাই সুন্দরী দেখলে পুরুষের জন্য আলু ওলা সাপ সামলানো জরুরি বলে মনে করছেন গবেষকরা।




0 মন্তব্যসমূহ