বিকাশের কর্মচারী ৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও
এই লোকটির নাম হলো মোঃ ইব্রাহিম গাজী, তিনি ৩ নং রুদাঘরা ইউনিয়ন রুদাঘরা গ্রামের অধিবাসী। তিনি পেশায় একজন বিকাশ ডিএসও। তিনি বিকাশের কর্মচারী হিসাবে দীর্ঘদিন যাবৎ বিকাশে কর্মরত ছিলেন। যার ফলে বিকাশ এজেন্ট বা বিকাশ দোকানদার দের সাথে তার ভালো একটি সম্পর্ক ও বিশ্বাসের জায়গা তৈরি হয়। তিনি বিকাশে লেনদেনের ক্ষেত্রে দোকান থেকে টাকা নিয়ে অন্য দোকানে রুট শেষে বিটুবি দিয়ে থাকতেন, আবার বিভিন্ন সময় দোকানদার দের টাকার প্রয়োজন হলে তাকে ফোন করলে তিনি বিটুবি দিয়ে দিতেন এবং পরবর্তীতে দোকানদারের কাছ থেকে টাকা নিতেন। এভাবেই দীর্য কয়েক বছর ধরে তিনি দোকানদারদের বা বিকাশ এজেন্টদের সাথে সুসম্পর্ক ও বিশ্বাস বজায় রেখে ব্যবসা করে আসছিলেন।
কিন্তু এই বিশ্বাসের এমন ফলাফল আসবে কে জানতো। শোনা যায় গত 01/07/2022 তারিখ রোজ শুক্রবার অফিস থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হয়েছেন। জানা যায়, তিনি বিকাশ অফিস থেকে ফেরার পথে অনেক দোকান থেকে বিটুবি দেওয়ার জন্য প্রায় ৪/৫ লক্ষ নগদ টাকা নিয়েছিলেন। দীর্ঘদিনে বিশ্বস্থ হওয়ায় এবং একটি নিয়মিত বিষয় হওয়ায় দোকানদার গণ তাকে নিঃসন্দেহে উক্ত টাকা দেয়। কিন্তু বিপত্তি ঘটে ঐ দিন সন্ধ্যার মধ্যে টাকা পাওয়ার কথা থাকলেও যখন দোকানদার গণ টাকা না পান তখন তাকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে বিকাশ অফিসে ফোন করলে তারা জানায় তার সম্পর্কে অফিসও কিছু জানেনা। তাদের কাছে সব কিছু বললে তারা জানায়, উক্ত ডিএসও এর বাড়িতে গিয়ে তার পরিবারকে জানাতে এবং তার পরিবারের কাছ থেকে আদায় করতে বলে। তারা আরও জানায় বিকাশ এর কোন দায় নিবে না। তবে যদি ঐ ডিএসও কে পাওয়া যায় তবে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে।
উক্ত দোকান দার গণ তার পরিবারের সাথে যোগাযোগ করলে তার পরিবার কান্নায় লুটিয়ে পড়ে এবং জানায়, তার সন্তান কিডনাফ হয়েছে। একদল লোক তাকে কিডনাফ করে নিয়ে গেছে। তারাও তার সম্পর্কে কিছু জানেনা।
উক্ত দোকানদার দের নিকট এ সম্পর্কে মতামত জানতে চাইলে তারা বলে, এসব ভন্ডামী। আমরা যাতে কোন যথাযথ ব্যবস্থা না নেই তাই তারা এমন অভিনব পথ বেছে নিয়েছেন। তার পিতা মাতা তার সন্তানে দায়ভার নিবে বা তার অংশীদার এবং তার সন্তানে কুকর্মকে লুকানোর চেষ্টা করছে।
তার পরিবার জানায়, তার সন্তানকে খুজে এনে তাদের কোলে এনে দিতে এবং দোকাদারগন ও বিকাশ অফিস জানায় তাকে খুজে এনে আইনে আওতায় আনতে হবে।




0 মন্তব্যসমূহ